মেহেরপুর নিউজ:
মেহেপুরের মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিল সহ সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে।
সোমবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার মুজিবনগর রতনপুর সড়ক থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ছাদ আলীর ছেলে।
জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এসআই রাজ্জাকের নেতৃত্বে এএসআই বিপ্লব, এএসআই সাখাওয়াতসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর উপজেলার রতনপুর হরেনের বটতলা-মাদারতলা রাস্তার জোহার মেহগনী বাগানের কাছে অভিযান চালাই। এ সময় সাইফুল ইসলামকে আটক করা হয়। এবং তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।