মেহেরপুর নিউজ:
আলোচনা সভা, র্যালি, ফিতা কাটা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে মেহেরপুরে মুজিবনগরে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালের দিকে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন। এর আগে ভূমি মেলা উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের নেতৃত্বে র্যালিটি মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।সহকারী কমিশন ( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্টেট নামমুল সাদাত রত্ন প্রমুখ উপস্থিত ছিলেন।