মুজিবনগর প্রতিনিধি, কে এম হাসান:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ৪৯ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী রমজান আলীকে আটক করেছে পুলিশ। রমজান আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়ার মৃত দয়াল আলীর ছেলে।
সোমবার সকাল ৯ টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের মাদারতলার আমজাদ হোসেনের লিচু বাগান থেকে ৪৯ বোতল ফেন্সিডিলসহ রমজান আলীকে আটক করে রতনপুর আইসি ক্যাম্পের পুলিশের একটি দল।
মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর আইসি ক্যাম্পের ইনচার্য এসআই সাইদুর রহমান ও এএসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের মাদারতলার আমজাদ হোসেনের লিচু বাগানে অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। রমজান আলীকে নিয়মিত মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ হবে।