মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর উপজেলার আইডিয়াল মাদ্রাসার ও হিফজের উদ্যোগ বার্ষিক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসার ও হিফজ প্রাঙ্গনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুজিবনগর আইডিয়াল মাদ্রাসার ও হিফজ এর পরিচালক মন্ডলির সদস্য মাওলানা খানজাহান আলীর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর দাওয়াতুল ইসলাম ট্রাস্ট এর সভাপতি মাওলানা তাজউদ্দিন খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি এডুকেশন সোসাইটি মেহেরপুর জেলা শাখার অনারারি ইন্সপেক্টর এম এম ওয়েসকুরুনী জামিল।
স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর আইডিয়াল মাদ্রাসার পরিচালক মোঃ সোহেলরানা।সাহাবুল ইসলামের সঞ্চালনায় সুধী সমাবেশ বক্তব্য রাখেন মুজিবনগর আইডিয়াল মাদ্রাসার ও হিফজ এর পরিচালক মন্ডলির সদস্য আব্দুল হালিম, অধ্যক্ষ বায়াজিদ হাসান।