মেহেরপুর নিউজ, ২৭ ফেব্রুয়ারি:
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে আগামী পহেলা মার্চ মুজিবনগর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিম। তিনি বলেন, আগামী পহেলা মার্চ দেশের ১০টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভিতরে মেহেরপুরের মুজিবনগর উপজেলা একটি। এসময় তিনি মুজিবনগর উপজেলার ৪ ইউনিয়নে ৪৫ কোটি টাকা ব্যায়ে ২১ হাজার ৫শ ৭১টি সংযোগ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সভাপতি রশিদ হাসান খান আলো, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালের কন্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন প্রমুখ।