মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র নির্দেশনাক্রমে মুজিবনগর উপজেলায় ভূমিহীন বীর মুক্তিযোদ্ধাদের খাস জমি বন্দোবস্ত দেয়ার লক্ষ্যে খাস জমি সরেজমিনে পরিদর্শন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহি কর্মকর্তার সুজন সরকার মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ‘বীরনিবাস’ তৈরী করে দিচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ‘বীরনিবাস’ প্রাপ্তির জন্য আবেদনকারী বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি সরেজমিনে পরিদর্শন এবং তাদের শারীরিক অবস্থার খোজখবর নেয়া হয়।