মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার উচ্চতর প্রশিক্ষণের লক্ষ্যে মুজিবনগর ত্যাগ করায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর অফিসার্স ক্লাবের উদ্যোগে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা সুজন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেন, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান প্রমূখ। পরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।