মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা, লিফলেট বিতরণ, মাস্ক বিতরণসহ ভ্রাম্যমাণ আদালতে বসানো হয়।
সোমবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে পাঁচজনের নিকট জরিমানা আদায় করা হয়। একই সাথে করনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে প্রচারণা চালানো সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।