মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান রাজিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুজিবনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় মুজিবনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসানকে নির্বাচনে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানান। দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল আলম রবি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তির উপস্থিত ছিলেন।