মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পর্যায়ে ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদের এসময় সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান ক্রীড়া সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।