মুজিবনগর প্রতিনিধি:
উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মহিলাদের মাঝে তুলে ধরার লক্ষ্যে এবং আগামী নির্বাচনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে পুনরায় নির্বাচিত করা সহ মুজিবনগরের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে মুজিবনগরের সোনাপুরে যুব মহিলা লীগের উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে এ উঠন বৈঠক অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুনের সঞ্চালনায় উঠান বৈঠকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম। উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলালীগের সভানেত্রী শাহিনা খাতুন, মোনাখালী ইউনিয়ন যুবমহিলা লীগের সাধারণ সম্পাদিকা মরিয়ম খাতুন প্রমূখ।