মেহেরপুর নিউজ:
বাংলাদেশ কৃষকলীগ মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
রবিবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান মানিকের সঞ্চালনায় প্রস্তুতি সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করেন উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি,মোঃ আসকার আলীসহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আরজ আলী। বাংলাদেশ কৃষকলীগ, মুজিবনগর উপজেলা শাখা এবং মুজিবনগর উপজেলার সকল ইউনিয়ন এর সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ ছিলেন।