মেহেরপুর নিউজ:
বাংলাদেশ কৃষকলীগ মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালের দিকে মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজার এলাকায় এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বাগোয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ বাবর আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা কৃষকলীগের সভাপতি বি এম জাহিদ হাসান রাজিব।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান মানিক।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক টিপু সুলতান।