মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন(মুন্সী ওমর ফারুক):
মুজিবনগর থানার সামনের মার্কেটের দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের সাটার ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে নগদ ২৫ হাজার টাকা সহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল। এ ব্যাপরে মুজিবনগর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা জানিয়েছে।
মুজিবনগর থানা পুলিশ বলছে,চুরির সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং চুরির বিষয়টি ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে।
জানা যায়,আজ ২২ জুন দিন শুরুর আগের মধ্য রাতে সংঘবদ্ধ একটি চোরের দল মুজিবনগর থানার সামনের মার্কেটের সার কীটনাশকের দোকান মতিন টেড্রাস ও মোল্লা ষ্টোরের সাটার কেটে দোকানে প্রবেশ করে। তারা দুটি দোকান থেকে নগদ টাকা ,কীটনাশক ,সার,মুদি মালামাল সহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সকালে পথচারীরা দোকান দু’টির সাটার ভাঙ্গা দেখতে পেয়ে দোকানের মালিক ও পুলিশ কে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ ঘটনায় মুজিবনগর থানায় ডায়েরী হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মতিন টেড্রাসের মালিক আব্দুল মতিন মেহেরপুর নিউজ কে বলেন,চোরেরা গভীর রাতে সাটার কেটে দোকানে ঢুকে নগদ টাকা সহ ১৫ হজার টাকার মতন কীটনাশক নিয়ে গেছে। তিনি বলেন,থানার গেটের সামনের দোকানে সাটার কেটে চুরি এটা আমাকে অবাক করেছে।
মোল্লা ষ্টোরের মালিক গোলম মেহেরপুর নিউজ কে বলেন,চোরেরা দোকানের ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।