মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে বাড়ির পাশে রাস্তা করাকে কেন্দ্র করে এক সংঘর্ষে মহিলাসহ ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে সিরাজের স্ত্রী হাজেরা খাতুন(৫২), নিয়ামতের স্ত্রী আনজিরা খাতুন (৫৬), তার ছেলে বাশারকে (২৫) মারাত্মক আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন সিরাজের বাড়ির পাশ দিয়ে রাস্তা তৈরি করার সময় প্রতিবেশি আসাদের ছেলে নিয়ামত বাধা প্রদান করে। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বেধে গেলে তারা আহত হয়।