মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক সমিতির প্রথম বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উৎসব মুখর পরিবেশে দামুড়হুদা উপজেলার তালসারি ডিসি ইকোপার্ক চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় সহ সভাপতি খান জাহান আলী, সাধারন সম্পাদক সালাউদ্দিন, সদস্য হারুন অর-রশীদ ও আব্দুল মোমিনসহ অন্য সদস্যরাও বক্তব্য রাখেন।এসময় সমিতির নির্বাহী সদস্য শামসুজ্জোহার সঞ্চালনায় অনুষ্ঠানে চিকিৎসক সালাউদ্দীন,আব্দুস সালাম, একরামুল হক,আব্দুল আজিজ,আব্দুল মজিদসহ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে বেলা ৩টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।