মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে কলা কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা আহত হয়েছে। বুধবার বিকেলের দিকে ওই ঘটনা ঘটে। আহত ২ মহিলাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘটনার দিন সকালে মহাজনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মিসকিন আলী একই গ্রামের আনারুল ও মজিদের নিকট থেকে ৫০ কান্দি কলা কেনেন। একই সময়ে মিসকিন আলী ১৫ কান্দি কলা কাটে বাড়ি নেয়। বাকি কলা পরে কাটবে বলে জানালে জমির মালিক ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করে।
এ ঘটনার জের ধরে ওই দিন বিকেলে ক্ষেত মালিক আনারুল ও আব্দুল মজিদ ক্ষিপ্ত হয়ে মিসকিন আলীর মা আলেয়া খাতুন (৪৮) ও চাচি আনসার আলীর স্ত্রী করিমন নেছার (৪৫) উপর হামলা চালায়। এতে তারা ২ জন আহত হন।