মুজিবনগর প্রতিনিধি:
বাংলাদেশের অস্থায়ী রাজধানী খ্যাত মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেছেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এনামুর রহমান।
সোমবার বেলা বারোটার দিকে তিনি সরকারি সফরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান,
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক,গাংনী পৌরসভা মেয়র আহম্মেদ আলী,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্নআহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু প্রমুখ।
মুজিবনগর পৌছে প্রতিমন্ত্রী মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করে মহান মুক্তিযুদ্ধে শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মুজিবনগরের বিভিন্ন স্হাপনা ঘুরে দেখেন।