মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র স্থাপন শীর্ষক প্রস্তাবিত প্রকল্প সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার রনি খাতুন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হীরা প্রমুখ।