মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রোববার সন্ধ্যায় মুজিবনগর কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়ার উদ্দিন বিশ্বাস,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা,জাহিদ হাসান রাজিভ,শেখ মিস্কিন,বিদ্যুৎ ,সম্রাট,সোহাগ জীবন প্রমুখ।