মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৭ দিন ব্যাপী গবাদিপশু ও হাসমুরগীপালন প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন করা হয়েছে।
রবিবার মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে তারিকুল ইসলাম,এমরান আলি, বজলুর রহমান প্রমুখ।