এস খাঁন:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী:স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলা সমাজসেবা কার্যালয় জনমুখি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। তার মধ্যে উল্লেখ যোগ্য হল মানবকল্যানে মমতা ব্যাংক মমতা ব্যাংক স্থাপন।
মুজিবনগর সমাজসেবা অফিসের মাধ্যমে বয়স্ক ভাতাভোগী,প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতাভোগী অসহায় মানুষদের সহযোগীতার জন্য উপজেলা সমাজসেবা কার্যলয়ের নিজস্ব উদ্যোগে স্থাপন করেছে মমতা ব্যাংক।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার উপস্থিত থেকে মমতা ব্যাংক এর উদ্বোধন করেন এ সময় মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার জাহাঙ্গীর আলম ৫০০ টাকা করে মমতা ব্যাংকে জমা দিয়ে উদ্বোধন করেন।
মুজিবনগর সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব জানান, উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগী অসহায় মানুষ সমাজসেবা কার্যালয়ে তাদের নানামুখি সেবার জন্য আসেন। এর মাঝে অনেকে থাকেন যারা এতটায় অসহায় অনেক সময় তাদের কাছে যাওয়া – আসার ভাড়া থাকে না, এমন অসহায় ব্যক্তিদের যাওয়া- আসাতে একটু স্বস্তির মাত্রা যোগ করেতে আমরা স্থাপন করেছি মমতা ব্যাংক। যেখানে সমাজসেবা অফিসের সহকর্মীগন প্রতিমাসে ৫০০টাকা জমা রাখবে সেই টাকার মাধ্যমে দুরত্বের কথা মাথায় রেখে অফিসে সেবা নিতে আসা অসহায় মানুষদের আমরা মমতা ব্যাংক এর মাধ্যমে যাতায়াত এর ভাড়া প্রদান করব।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী:স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলা সমাজসেবা কার্যালয় জনমুখি আরো কর্মসূচি মধ্যে বয়স্ক ভাতার বই বিতরণ, সূবর্ণ নাগরিক পরিচয় পত্র বিতরণ,সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ, প্রতিবন্ধী শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান।