মেহেরপুর নিউজ:
মুক্তিযুদ্ধের সূতিকাগার বাংলাদেশের প্রথম অস্থানীয় রাজধানী ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা ও ভালবাসায় ২৪ বছর ধরে বিনা বেতনে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছিলেন সুভাষ মল্লিক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এই স্মৃতিসৌধ ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন সেই সাথে দেশি-বিদেশি পর্যটকদের জন্য (বাংলা ও ইংরেজিতে) গাইড হিসেবে কাজ করেন তিনি। তার দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল সরকারি ভাবে তার একটি ব্যবস্থা হক। তার সেই প্রত্যাশা অবশেষে পূরন হয়েছে তিনি পেয়েছেন দৈনিক ৭৫০ টাকা হাজিরা ভাতা ।
মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এর পাশে ছোট একটি গ্রাম ভবেরপাড়ার মৃত অনিল মল্লিকের ছেলে সুভাষ মল্লিক স্ত্রী, স্বামী পরিতাক্ত মেয়ে ও দুই নাতি কে নিয়ে সুভাষের পাঁচ সদস্যের পরিবার। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন অনেক কষ্টে কিন্তু স্বামীর অত্যাচারে টিকতে না পেরে পিতার ঘরে হয়েছে তার ঠায়, পরিবারের সদস্যের মুখে অন্ন তুলে দেওয়ার পাশাপাশি স্মৃতিসৌধটিকে ঘিরেই তার স্বপ্ন ও সংগ্রাম। ঝড় বৃষ্টি-উপেক্ষা করে প্রতিদিন স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন।
শুধু ১৭ এপ্রিলকে সামনে রেখে সরকারিভাবে স্মৃতিসৌধটি ধোয়ামোছা হয়। আর সারাবছর এই কাজটি করেন সুভাষ মল্লিক। যে পরিবারে এক সময় নুন আনতে পান্তা ফুরাত সেই পরিবারেই আসতে শুরু করেছে সুখের দিন সুভাস মল্লিকের বড় নাতি শ্রমিক হিসাবে বিদেশ আছে সেই সাথে দীর্ঘ দিনের প্রত্যাশা সরকারি ভাবে সাড়ে ১৭ হাজার টাকা মাসিক বেতন নির্ধারিত হয়েছে তার। গত ১৭ ই এপ্রিল মুজিবনগর দিবসে আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তার হাতে গত দুই মাসের বেতন ৩৫ হাজার টাকার চেক তুলেদেন। সুভাষ মল্লিকের বয়স এখন ৭৩।
১৯৭১ সালে তখন তার বয়স ছিল ২৩। একান্ত আলাপচারিতায় সুভাস মল্লিক বলেন ১৯৭১ সালের ১৭ ই এপ্রিল দেখেছি, চোখের সামনে মুজিবনগরে স্বাধীনতার সূর্যোদয় দেখেছি, ২৪ বছর আগে স্মৃতিসৌধটি অবহেলিত অবস্থায় পড়ে থাকত। চোখের সামনে এই অবস্থা দেখতে না পেরে সব কাজকর্ম ফেলে সেচ্ছায় মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিই। এক মাত্র মেয়ের বিয়ে দিয়েছিলাম কিন্তু টিকল না বিয়ে দুই সন্তানকে নিয়ে মেয়ের ঠায় হল আমার বাড়ি সংসারে, পাঁচ টি মুখের খাবার যোগাতে হত আমাকে এক বেলা খেয়ে না খেয়ে দিন কাটাতে হত আমাদের তবুও স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণের কাজ ছাড়িনি।
১০ বছর পর থেকে গনপূর্ত বিভাগ থেকে সন্মানি ভাতা হিসাবে মাসে ২০০০ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা দিত সেই সাথে বিভিন্ন সময়ে এখানে বেড়াতে আসা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন মানু্ষ উপহার হিসাবে টাকা পয়সা দিয়ে যেত তাই দিয়ে কোন রকম চলত সংসার, এর পর একে একে কেটে গেছে ২৪টি বছর বড় নাতিকে বিদেশ পাঠিয়েছি।
২ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ১ লক্ষ টাকা পেয়েছিলাম কিন্তু আশা ছিল সরকারি বেতনভুক্ত হতে। তাই ৩ বছর আগে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার কাছে আবেদন পত্র দিয়ে ছিলাম এবং মেহেরপুরে গর্ব গরিবের বন্ধু জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল এর প্রচেষ্টা মেহেরপুর জেলা প্রশাসক ডা: মোহাম্মদ মুনসুর আলম খান এর দ্রূত পদক্ষেপ গ্রহনের ফলে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনার দয়ায় দীর্ঘ ২৪ বছর পর আমি ভাতা পেয়েছি। আমার বয়স হয়েছে কাজ ঠিক মত করতে পারিনা দু বার হার্টএটাক হয়েছে তাই ঠিক করছি এবার বড় নাতিটিকে বিদেশ থেকে দেশে এনে আমার সহকারি হিসাবে রাখব যাতে আমার মৃত্যুর পর আমার কাজ গুলো সে করতে পারে।
সুভাস মল্লিকের সরকারি ভাতা ভুক্ত হওয়ার বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বলেন দীর্ঘ দিন ধরে মুজিবনগর সরকার গঠনের সঠিক ইতিহাস দেশি বিদেশি পর্যটকদের জানাতে এবং স্মৃতিসৌধের পরিস্কার পরিছন্নের কাজ করে আসছেন সুভাস মল্লিক কিন্তু কোন সরকারি ভাতা সে পায়নি ২০১৯/২০ অর্থ বছরে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহদয়ের আগ্রহ মেহেরপুর ১ আসনের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহদয়ের এর প্রচেষ্টা এবং মেহেরপুর জেলা প্রশাসক স্যার এর বিভিন্ন পর্যায়ে দ্রূত পদক্ষেপ গ্রহন করার ফলে ২০১৯/২০ অর্থ বছরে দৈনিক হাজিরার ভিত্তিতে ৭৫০ টাকা ভাতা পাবেন।তার ভাতার যে টাকা বরাদ্দ পাওয়া গেছে তা ইতিমধ্যে তার নিকট হস্তান্তর করা হয়েছে।