মেহেরপুর নিউজ:
মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন, তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুজাহিদু জামান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এফ এম সোলায়মান আলী, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, এন এস আই এর ডিডি মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম প্রমূখ।
সবাই আগামী ১০ জানুয়ারি মুজিব শতবর্ষের কাউন্টডাউন অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশাল সমাবেশের আয়োজন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।