মেহেরপুর নিউজ:
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর “কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
মঙ্গলবার মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় এ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম কাজীপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের র্যালীর নেতৃত্ব দেন ।
এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার মাহমুদুল হাসান গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে এর আগে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাদ্রাসা, ডি এইচ বি মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাজীপুর প্রাথমিক বিদ্যালয়, কাজীপুর ভূমি অফিস, কাজীপুর বিওপি, গণকবরের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান প্রত্যক্ষ করেন।