মেহেরপুর নিউজ:
মুসল্লিদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদের সামনে টয়লেট করা থেকে বিরত রেখেছে কর্তৃপক্ষ।
সোমবার দুপুরের দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উর্দ্ধতন কর্তৃপক্ষ সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুসল্লিদের সাথে আলোচনা সাপেক্ষে এবং স্থান পরিদর্শন করার পরে পূর্বের অবস্থান থেকে সরে এসে অন্য পাশে বাথরুম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সরকারি বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জামে মসজিদের সামনে বাথরুম করার সিদ্ধান্ত গ্রহণ করলে মুসলিমরা ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে সোমবার দুপুরের দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থান পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান।