মুুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর মাঠে এনএটিপি-২ এর আওতায় দাদপুর বিল (টুপলা অংশে) সিবিএফএম মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে সহায়তা প্রদান সংক্রান্ত জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মুুজিবনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অফিসের উদ্দ্যোগে গোপালপুরের দাদপুর বিল মাঠে এসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসন মিলু। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দাদপুর বিলের সভাপতি শহীদুল ইসলাম,কোমরপুর ক্যাম্প ইনচার্জ এসআই সেকেন্দার আলী,মহাজনপুর ইউপি সচিব শাহাবুদ্দিন, ৯নং ওয়ার্ড সদস্য তোয়াজ আলী, মহিলা সদস্য মরিয়ম খাতুনসহ দাদপুর বিলের সকল সদস্যগন উপস্হিত ছিলেন।