মেহেরপুর নিউজ :
শীতের আগমনী বার্তা বইতে শুরু করেছে মেহেরপুরে আগাম সবজি উঠতে শুরু করেছে।
কিন্তু কিনতে গিয়ে ক্রেতর নাভিশ্বাস হয়ে উঠছে কেননা বাজারে নিত্য সবজির দাম সাধারণকে তার বাইরে একই সাথে পাইকারি ও খুচরা দোকানে দামের মধ্যে বেশ ফারাক রয়েছে।
শুক্রবার মেহেরপুরের বড়বাজার ও হোটেল বাজার ঘুরে দেখা গেছে আলু পাইকারি ৪০টাকা,খুচরা ৪৫ টাকা কেজি,পিয়াজ পাইকারি ৭০-৭৫ টাকা,খুচরা ৮০ টাকা কেজি,কাচা ঝাল পাইকারি ১৬০ টাকা, খুচরা ১৮০ টাকা, রসুন ১২০ টাকা, শিম- ১২০ টাকা, পটল ৫০ টাকা, ঢেড়স ৫০ টাকা,পাতা কপি ২০ টাকা,ফুল কপি ৫৫-৬০ টাকা, পেঁপে ২০ টাকা লাল শাক ৩০ টাকা, শসা ৪০ টাকা,ন বেগুন ৪০ টাকা,কাচা কলা ৪৫-৪০ টাকা, ঝিঙে ২০ টাকা লাউ ১৫-২০ প্রতি পিচ, টমেটো ১০০ টাকা, কচু ৩৫ টাকা, করোল্লা ১০০ টাকা জলপায়ই ৪০ টাকা,পালং শাক ৪০ টাকা,
পুইশাক ২০ টাকা,বরবটি ৪০ টাকা, দেশি মুরগী ৪০০ টাকা, সোনালী মুরগী ১৯০-২শ টাকা, ব্রয়লার ১২০ টাকা, লেয়ার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।