মেহেরপুর নিউজ,১৮ ফেব্রুয়ারি:
মাদক নিয়ন্ত্রিত জেলা ঘোষনা করার লক্ষ্যে মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার হামিদুল আলম। এসময় আগামী ১লা মার্চ থেকে মেহেরপুর জেলা মাদক নিয়ন্ত্রিত জেলা করতে তিনি জেলার সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা সভাপতিত্ব করেন পুলিশ সুপার হামিদুল আলম। বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, সাংবাদিক কামারুজ্জমান খান, রফিক উল আলম, ওয়াজেদুল হক জেদু, মুজাহিদ মুন্না, আনিসুজ্জমান মেন্টু, মাজেদুল হক মানিক, আবু আখতার, রাজিব আহমেদ সুমন, রাশেদুজ্জামান প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবির ওসি জামাল উদ্দিন, ডিআইওওয়ান সোলাইমান আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, মুজিবগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, দৈনিক আযমের সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযম, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, কালের কন্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, একুশে টিভি ও সমকাল প্রতিনিধি ফারুক হোসেন, এসএটিভি প্রতিনিধি ফজলুল হক মন্টুসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।