মেহেরপুর নিউজঃ
মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ বলেছেন, নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না। ভোট পাহারা দিতে হবে।কোনো ষড়যন্ত্র হলে ভোটকেন্দ্র থেকে আমরা যাব না।
তিনি বলেন, পরিবারের সকলকে নিয়ে পাড়ায়, মহল্লায়, গ্রামে ইউনিয়নে সবাই ঐক্যবদ্ধ থেকে দুর্গ গড়ে তোলেন। কোনো ষড়যন্ত্র যাতে আমার ভোটের অধিকার ধ্বংস করতে না পারে। মাসুদ অরুণ রবিবার বিকালে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।তিনি আরো বলেন আমি মেহেরপুরবাসীর কাছে বিগত দিনের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে রাখছি। আমি মেহেরপুর বাসীকে কথা দিতে চাই আর কখনো মেহেরপুরে প্রতিশোধ প্রতিহিংসার রাজ নীতি হবে না। কোন মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এর সভাপতিত্বে পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থীর চিফ এজেন্ট অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনসারুল হক, আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস।