মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ৬৪ জেলার অন্তর্গত ছোট্ট নদী, খাল ও জলাশয় পুনর্খনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় মেহেরপুর সদর উপজেলা কাজলা নদী পুনর্খননের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর ভৈরব নদের পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নামফলক উন্মোচন করে ভৈরব নদ পুনর্খননের উদ্বোধন করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী,পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি‘র সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।