মেহেরপুর নিউজ:
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম অন্যত্র বদলি হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে দিকে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, হাসিবুল আলম, সদর থানার ওসি শাহ দারা,ডিবির ওসি জুলফিকার আলী, আর আই বক্কর, এসআই আশরাফুল ইসলাম প্রমূখ।
পরে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পিবিআই, পিরোজপুর জেলায় পুলিশ সুপার হিসাবে পদায়িত হয়েছেন।