আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
মেহেরপুর বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মালিক ও শ্রমিক ঐক্যজোটের ডাকা অনির্দিষ্ঠকালের জন্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার। বাস চলাচল শুরু হয়েছে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী মেনে নেওয়ার আশ্বাসেরে প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে শ্রমিক নেতারা সাংবাদিকদের জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী বৈঠক শেষে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন।
সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলাপ্রশাসক দেলওয়ার হোসেন। আলোচনায় অংশ নেয়,মেহেরপুরের পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী,মেহেরপুরের পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু,আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম রসুল,জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুছ,সাধারন সম্পাদক আহসান হাবিব সোনা,ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রকেট,সাধারন সম্পাদক বাবু,মেহেরপুর তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ,সাধারন সম্পাদক আব্দুস সামাদ,জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক এসকেন মিয়া সহ সাংবাদিক,জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য,মেহেরপুর বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার থেকে অনির্দিষ্ঠকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক ও শ্রমিক ঐক্যজোট।