মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধা ১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য মেহেরপুরের ১৭ সদস্য বিশিষ্ট ক্রিকেট দল খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
রবিবার দুপুরের দিকে অনূর্ধ্ব ১৮ মেহেরপুর জেলা ক্রিকেট দলের সদস্যরা খুলনার উদ্দেশ্যে রওনা দেন। খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাক্কালে ক্রিকেট সদস্যরা জেলা প্রশাসক সিফাত মেহনাজের সাথে দেখা করেন। এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলা দলের জন্য শুভ কামনা করেন।মেহেরপুর জেলা দলের অধিনায়ক সোহান, সহ অধিনায়ক আলিফ হাসান, শাফিন, সিয়াম, হাসিবুল, রায়হান, সোহাগ, বিনয়, শয়ন, নিলয়, সাফি, আনান, শাজাহান, মিজান এবং অমিত। দলের কোচ হিসাবে হাসানুজ্জামান হিলন, সহকারি কোচ জিকো এবং ম্যানেজার হিসেবে অনু ক্রিকেট দলের সঙ্গে রয়েছেন। সোমবার সকালে মেহেরপুর জেলা দল চুয়াডাঙ্গার সাথে প্রথম খেলায় মোকাবেলা করবে।