মেহেরপুর নিউজ:
ঋতু অনুযায়ী বর্ষা শেষ হয়েছে শরতের আগে। কিন্তু প্রকৃতি বলে কথা, শরতে চলছে বর্ষাকালের রূপ। গত কয়েকদিন যাবত মেহেরপুরের আকাশে কখনো মুষলধারে, কখনো থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার ভোর থেকেই চলছে বর্ষার ন্যায় বৃষ্টি। ভোর থেকে শুরু করে দিনের অধিকাংশ সময় মেহেরপুরের আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি। দিনের কোন সময়তেই সূর্যের মুখ দেখা যায়নি।
এরই মাঝে কর্মব্যস্ত মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে তাদের কাজকর্ম সেরেছে। সন্ধ্যার পর বৃষ্টির একটু বেশি লক্ষ্য করা গেছে। শরৎকালে আকাশে সাদা কালো মেঘের ভেলা দেখা যাবে, ক্ষণে ক্ষণে আকাশ তার রং বদলাবে। এটি যেন প্রকৃতির অমোগ নিয়ম। কিন্তু এবার শরৎকালে বর্ষার প্রতিচ্ছবি ভেসে বেড়াচ্ছে প্রতিদিনই মেহেরপুরের আকাশে হচ্ছে বৃষ্টি।
সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ার কারণে মেহেরপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেক কম লক্ষ্য করা গেছে।