মেহেরপুর নিউজ:
মেহেরপুরের প্রধান সড়ক কাঁশারী বাজারের আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলার জুয়েলারি অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলার জুয়েলারি অ্যাসোসিয়েশনের সভাপতি কিশোর কুমার পাত্রের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মোমিন,যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মনা, অর্থ সম্পাদক ইমাদুল ইসলাম, আব্দুল মজিদ খোকন, মোফাজ্জল হোসেন, প্রমুখ। জরুরি সভায় মেহেরপুরের জুয়েলার্সের সকল দোকানের নিরাপত্তা বিষয়ক বিস্তারিত আলোচনা হয়। সেই সাথে জুয়েলার্সের দোকান গুলোতে সিসি ক্যামেরাসহ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে সকলের প্রতি আহবান জানানো হয়।