মেহেরপুর শহরের বোষপাড়ার মৃত আলাউদ্দীন খান (আলা খা) স্ত্রী ও মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক খান (মেগা মাষ্টার) মাতা রাবেয়া খাতুন তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল কিরেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর। তিনি ৫ ছেলে ৪ মেয়ে ও নাতি নাতকুড়ীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, মঙ্গলবার রাত ৮. ৪৫ মিনিটেমেহেরপুর শহরের বোষপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানাযায়, আজ বুধবার দুপুর ২ টায় ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যোনে জানাযা শেষে মেহেরপুর সরকারী কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে দাফন করা হবে।