মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এল জি এস পি-২ প্রকল্প বাস্তবায়নে এক উন্মুক্ত সভার আয়োজন করা হয়।
আজ সোমবার সকালে আমঝুপি নীলকুঠি পিকনিক কর্ণার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন,ইউপি সদস্য মতিয়ার রহমান ,আলক চাঁদ, রুহুল আমিন,আব্দুল জব্বার,শাহিনা খাতুন,সেলিনা খাতুন,ফিরোজা খাতুন,আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবির,আক্তার হোসেন, জবেদ আলী, আব্দুস সামাদ, হাতেম আলী প্রমুখ।
সভায় এল জি এস পি-২ প্রকল্পের কাজ বাস্তবায়ন করার লক্ষে সকলকে সহযোগীতা করার আহবান জানানো হয়
।