আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি’র কুদ্দুস হত্যার ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
শনিবার সকালে কুদ্দুসের বড় ভাই নাসির উদ্দিন বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা নং-০১,তারিখ-০২/০৮/১৪ ইং। এদিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের নুর উদ্দিনের ছেলে শফিকুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।