মেহেরপুর নিউজ:
ঘাস মারা বিষ পান করে সোহান (৩৮)নামের এক যুবক মৃত্যুবরণ করেছে। বুধবার রাতে রাজশাহী থেকে মেহেরপুর আনার পথে সোহান এর মৃত্যু হয়।
সোহান মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মধ্য পাড়া গ্রামের মরহুম আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। জানা গেছে গত সোমবার মাদকসেবী সোহান মাদকের টাকার জন্য তার ভাইদের কাছে ধর্না ধরে, এসময় টাকা না দেওয়ায় সোহান তার ভাইদের মারতে উদ্যত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে সোহানকে মারধর করা হয়।
এ ঘটনায় রাগে-ক্ষোভে সোহান ঘাস মারা বিষ পান করে। এসময় তাকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরে রাজশাহী রেফার্ড করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেরত পাঠান। রাজশাহী থেকে মেহেরপুর ফেরার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।