মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মে:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কারিগর পাড়ায় চলার পথ বন্দ্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন প্রতিবন্দ্ধী মহিলা সহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন,আ:ছাত্তারের মেয়ে খাদেজা(৩০),স্বামী মান্নান(৪০),ছানারুলের স্ত্রী শাবানা(২৫) এবং আ:ছাত্তারের মেয়ে আহিরুন। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে।
আজ রোববার রাত ১১ টার এক দিকে আমঝুপি গ্রামের কারিগর পাড়ার বাসিন্দা দুখু তার প্রতিবেশী আব্দুস সাত্তারের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ বন্দ্ধ করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাঁটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আহতদের গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।