মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ জুন:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের ৪ জন আহত হয়েছে । আহতরা হলেন, আমঝুপি গ্রামের মুছাদ (৪০) ও তার ভাই আসাদুল (৩৮). জাহিদুল (৩০) এবং আনারুলের ছেলে মুন্তাজুল। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহতদের অবস্থা আশংকামুক্ত।
আজ ২০ জুন রোববার সকালে সদর উপজেলার আমঝুপি গ্রামে দক্ষিনপাড়ার ইকছানের ছেলে মৃছাদ ও ফুলছুরাতের ছেলে জাহিদুলের সাথে বাড়ির জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপের ৪ জন আহত হয়। আহতদের এলাকাবাসীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।