শহিদুল ইসলাম,আমঝুপি থেকে:
মেহেরপুর জেলা জাকের পার্টির উদ্যোগে আগামী ২৫,২৬,২৭ ও ২৮ জানুয়ারি ফরিদপুরে জাকের পার্টির বার্ষিকী সম্মেলনে অংশ গ্রহন করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন,জেলা জাকের পার্টির সভাপতি আলী আকবর কাজল। বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা জাকের পার্টির সাধারন সম্পাদক মো: জালাল উদ্দিন,সদর উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক নুর হোসেন,নাসির হোসেন প্রমূখ । সভায় জেলা জাকের পার্টির বিভিন্ন অংগ সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।