মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপির জোয়ার্দার পাড়ার সৈয়দ উদ্দিনের ছেলে আব্দুল মান্নানের বাড়িতে হামলা চালিয়ে গ্রামবাসির প্রতিরোধের মুখে বোমা বিষ্ফোরন করে পালিয়েছে একদল সশস্ত্র ডাকাত দল। বিষ্ফোরিত বোমার আঘাতে আব্দুল মান্নান আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত আব্দুল মান্নান জানান,বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল মেহেরপুর সদর উপজেলার আমঝুপির জোয়ার্দার পাড়ায় সৈয়দ উদ্দিনের ছেলে আব্দুল মান্নানের বাড়িতে হামলা চালায়্ এসময় গ্রামবাসি ডাকাতদলের উপস্থিতি বুঝতে পেরে তারা সংঘবদ্ধ হয়ে তডাকাতদলকে ধাওয়া করলে তারা পরপর দু’টি বোমার বিষ্পোরন ঘটিয়ে পালিয়ে যায়। এতে আব্দুল মান্নান আহত হয়।