শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৮ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামবাসীর উদ্যোগে ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় আমঝুপি বাজার প্রাঙ্গনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,, আমঝুপি আলিয়া মাদ্রাসার সহকারী সুপার শরিফুল ইসলাম,ইউপি সদস্য রুহুল আমিন, ডা. ফজলুর রহমান, জাকারিয়া প্রমুখ। মানববন্ধনে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশিদ, আমিরুল ইসলাম,হাবিবুর রহমান,হাফিজুর রহমান, রাফিউল ইসলাম, আবুল হাসান সহ এলাকার সহস্রাধীক সাধারন মানুষ অংশ গ্রহন করেন।