মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মাঠে বজ্রপাতে মারা গেছে কালাম নামের এক কৃষক। বজ্রপাতে কালামের দেহের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার আমঝুপি গ্রামের কৃষক কালাম বাঘপাড়া মাঠে ধানের জমিতে প্রতিদিনের ন্যায় পানি দিচ্ছিল। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় আমঝুপি গ্রামের নীলকুঠি পাড়ার চতুর শেখের ছেলে কালাম।