মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগস্ট:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি সবজি ফার্মের সামনের সড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে বাইসাইকেল ও মোটরসাইকেল চালক সহ ৩ জন । আহতরা হলেন, বাইসইকেল চালক বারদীর হজরত আলীর ছেলে নাজমুল, মোটরসাইকেল চালক পিরোজপুর গ্রামের আনসার আলীর ছেলে আলমগীর এবং একই গ্রামের আবুবকরের ছেলে আলমগীর। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা বলেন,আহতদের অবস্থা আশংকামুক্ত। তাদের শরীরিক অবস্থা উন্নতির দিকে।
আজ ১৭ আগস্ট সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার মোটরসাইকেল চালক পিরোজপুর গ্রামের আনসার আলীর ছেলে আলমগীর মোটরসাইকেলের পিছনে একজনকে নিয়ে রাজনগর থেকে আমঝুপি দিকে আসছিল। মোটরসাইকেলটি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি সবজি ফার্মের সামনের সড়কে পৌছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয। সংঘর্ষে উভয়ই সড়কের পাশে ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে পথচারীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।