মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ এপ্রিল:
“দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না” এ ধরনের বিভিন্ন স্লোগানে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
আজ বুধবার সন্ধ্যার আগে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে আমঝুপি চার রাস্তার মোড় থেকে শুর করে আমঝুপি বাজার চত্বরে ঝটিকা মিছিল করে শেষ হয়।
মিছিলে জেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ,শিবির নেতা শরিফুল ইসলাম সহ শতাধীক নেতা কর্মী অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।