মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সাঁকোপাড়া এবং আমঝুপি ডাল বীজ খামারের উপ-পরিচালকের বাসভবনে ডাকাতীর চেষ্টা কালে গ্রামবাসীর প্রতিরোধ করলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা যায়,মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সাকোপাড়া আফতাব মোল্লার ছেলে রতনের বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত পরিবারের সকলকে জিম্মি করে রতন, রতনের স্ত্রী ও মেয়েকে অপহরন করে নিয়ে যায়। এসময় রতনের মেয়ের কান্নায় আশেপাশের লোকজন ছুটে এসে ডাকাতদলকে ধাওয়া করলে করলে ডাকাতরা পালিয়ে যায়।
অপরদিকে, একই রাতে আমঝুপি ফামের্র ডাল বীজ উপ পরিচালক কামরুজ্জামান শাহিনের বাস ভবনে একদল ডাকাত পিছনের দরজা ভেঙ্গে প্রবেশ করতে গেলে ফার্মের নৈশ প্রহরীরা ডাকাতদলের উপস্থিতি জানতে পারে । এসময় নৈশ প্রহরীরা দলবদ্ধ হয়ে ডাকাতদলকে ধাওয়া করলে সেখান থেকেও ডাকাতদল পালিয়ে যায়।