মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ সেপ্টেম্বর :
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-ইসলামনগর সড়কের বেলগাড়ি মাঠ নামক স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ৩টি বাইসাইকেল , প্রায় ১০ হাজার টাকা ও ৪টি মোবাইল ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের অস্ত্রাঘাতে ৪ ব্যবসায়ী আহত হয়েছে।
জানা গেছে, আজ সোমবার রাত্রী সাড়ে ৮টার দিকে আমঝুপি বাজারে মুদি ব্যাবসায়ী হামিদ, রমজান,আব্বাস ও কুতুব ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আমঝুপি-ইসলামনগর সড়কের বেলগাড়ি মাঠ নামক স্থানে ১০/১২ জনের একদল ছিনতাইকারী তাদের বাইসাইকেল গতি রোধ করে।
এসময় ছিনতাইকারীরা ব্যাবসায়ী হামিদের কাছ থেকে ৪হাজার টাকা রমজানের কাছ থেকে ২হাজার টাকা ও কুতুবের কাছ থেকে ৩ হাজার টাকা মোবাইল ও বাই সাইকেল ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকাজে বাঁধা দেওয়ায় ছিনতাইকারীরা তাদের কে পিটিয়ে জখম করে। আহতরা বকুল ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে জানা গেছে।